সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৩:১৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মো. আইয়ুব আলী (৫৫)নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 নিহত আইয়ুব বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।  

ঘটনার সময় আইয়ুব আলী তার শ্যালোমেশিন দিয়ে খাদুলীর মাঠে ধানের জমিতে পানি সেচের কাজ করছিলেন।

এ বিষয়ে বড়পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির লিটন বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাতটি তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলেই মারা যান। তারপরেও তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষাণা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, এ বিষয়ে বড়পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ওই পরিবার লিখিতভাবে আবেদন করলে আমাদের তরফ থেকে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত