চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:৫৪ এএম

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে একজন চট্টগ্রাম নগর পুলিশের সদস্য। শনাক্ত হওয়া অন্যজন লক্ষীপুরের বাসিন্দা। 

শুক্রবার রাত ৯ টায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব বিষয় নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, বিআইটিআইডির ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামের একজনের । যিনি সিএমপির উত্তর ট্রাফিক বিভাগের এটিএসআই। তার বয়স ৩৮ বছর। তিনি প্রথম করোনা আক্রান্ত সিএমপির ট্রাফিক পুলিশ সদস্যের পাশের কক্ষে থাকতেন। অপরজন লক্ষীপুর সদরের ৪০ বছর বয়সী পুরুষ। 

জেলা সিভিল সার্জন আরও জানান, বিআইটিআইডিতে এই পর্যন্ত ২২৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের । তাদের মধ্যে চট্টগ্রাম জেলার মধ্যে রয়েছে ৪৪ জন। 

প্রসঙ্গত, চট্টগ্রামে মোট ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামে মোট ৫ জন । 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত