জুমের মতো গ্যালারি ভিউ সাজালো গুগল মিট

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৯:৪৯ এএম

নিরাপত্তা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা থাকা সত্ত্বেও  ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এখনো সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে জুম। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হোম অফিসের জন্য এই অ্যাপসের ব্যবহার এখন তুঙ্গে।

তবে নিরাপত্তা ও গোপনীয়তার নিশ্চয়তা দিতে না পারা জুমের অনেক গ্রাহক এখন অন্য প্ল্যাটফর্মের খোঁজ করছেন। ইতিমধ্যে অনেকে তার প্রতিদ্বন্দ্বী হওয়া শুরু করেছে। ফেসবুকের অধীন হোয়াটসঅ্যাপও ভিডিও কনফারেন্সিং সুবিধা যুক্ত করেছে।

এর মধ্যে অনেকটা জুমের মতোই দেখতে অ্যাপস এনেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এটির গ্যালারি ভিউ সাজানো হয়েছে অনেকটা জুমের মতো করেই। 

এ ছাড়া মিট নামে এই ফিচারটি শুরুতে শুধু চারজনের জন্য ভিডিও কনফারেন্সিং সুবিধা দিত। তবে এটির পরিধি বাড়ানো হয়েছে আরও বেশি।

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল জানায়, মিট ইউজাররা এখন ১৬ জন মিলে ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নিতে পারবে। ব্যবসায়িক কাজে সবচেয়ে বেশি সুবিধা দেবে এই ফিচার। ছোটখাটো বা মাঝারি বিজনেস মিটিংগুলো খুব সহজে সেরে ফেলা যাবে এর মাধ্যমে।

জুমে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকা লাখ লাখ ইউজারদের ধরতে চায় মিট। গত সপ্তাহেই ফিচারটির পরিবর্তন নিয়ে জানাজানি হয়। গুগল। তবে এর মধ্যে গুগল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

আপাতত শুধু স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের জন্যই চালু রয়েছে মিট। সাধারণ গ্রাহকের জন্য বানানো হ্যাংআউট টুল থেকে আলাদাই রাখা হয়েছে গুগলের এই সেবাটি। জানুয়ারি মাসের পর থেকে গুগলের অন্য যেকোনো সেবার চেয়ে দ্রুত গ্রাহক বেড়েছে এই অ্যাপটির। আর করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধ পরিস্থিতিতে লাখও প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এই সেবায়।

এখন দৈনিক ২০ লাখ নতুন ইউজার আসছে মিটে। ইতিমধ্যেই ১৫০টি দেশে শিক্ষা খাতের ১০ কোটিরও বেশির ইউজার যোগ হয়েছেন এই সেবায়। বর্তমানে ডেস্কটপ ব্রাউজার বা মোবাইল অ্যাপ হিসেবে পাওয়া যাচ্ছে সেবাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত