অষ্টম শ্রেণি : বিজ্ঞান

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:১৯ এএম

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনী

১. শাকিলের বাগানে কুল গাছের কুল শুরুতেই ঝরে পড়ছে। এক্ষেত্রে সে কোন হরমোন প্রয়োগ করবে?

ক. ইথিলিন                      খ. জিব্বেরেলিন

গ. অক্সিন                        ঘ. সাইটোকাইনিন

২. উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন কোনটির ওপর অধিক নির্ভরশীল?

ক. প্রস্বেদনের হার

খ. হরমোন নিঃসরণের হার

গ. দিবা দৈর্ঘ্য

ঘ. খাদ্য তৈরির হার

৩. গ্যাসীয় হরমোন কোনটি?

ক. ইথিলিন                      খ. অক্সিন

গ. জিব্বেরেলিন    ঘ. সাইটোকাইনিন

৪. ঘামে থাকে

i. পানি ও লবণ  রর. লবণ ও কার্বন-ডাই-অক্সাইড

iii. পানি ও অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                 ঘ. i, ii ও iii

৫. নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?

ক. অক্সিন                       খ. জিব্বেরেলিন

গ. ইথিলিন                      ঘ. ফ্লোরিজেন

৬. ছোট দিনের উদ্ভিদ কোনটি?

ক. চন্দ্রমল্লিকা      খ. সূর্যমুখী

গ. গোলাপ                      ঘ. গম

৭. ফ্লোরিজেন

i. পত্রে উৎপন্ন হয়  ii. উদ্ভিদে ফুল উৎপন্ন হয়

iii. পত্রমূলে উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. i ও iii

গ. ii ও iii                ঘ. i, ii ও iii

৮. জিব্বেরেলিন দেখা যায়

i. চারাগাছ বীজপত্রে  ii. বীজপত্র, মূলে

iii. চারাগাছ, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. i ও iii

গ. ii ও iii                ঘ. i, ii ও iii

৯. জিব্বেরেলিন প্রয়োগে

i. জীবের সুপ্তাবস্থা কাটে  রর. উদ্ভিদ অধিক খাটো হয়

iii. উদ্ভিদ অধিক লম্বা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                ঘ. i, ii ও iii

১০. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে

র. কীটপতঙ্গ    রর. আলো    ররর. অভিকর্ষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. iiও iii                 ঘ. i, ii ও iii

১১. স্নায়ুতন্ত্রের কাজ হলো

i. বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করা

ii. জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করা

ররর. উদ্দীপনায় সাড়া দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii               ঘ. i, ii ও iii

১২. নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?

ক. ডেনড্রন                      খ. অ্যাক্সন

গ. থ্যালামাস       ঘ. ডেনড্রাইট

১৩. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?

ক. স্নায়ুরজ্জু                     খ. নিউরন

গ. মস্তিষ্ক                        ঘ. রক্ত

১৪. মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?

ক. নিউরন           খ. অ্যাক্সন  গ. ডেনড্রন     ঘ. স্নায়ুরজ্জু

১৫. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?

ক. নিউরন           খ. যকৃত   গ. হৃৎপিন্ড  ঘ. চুল

১৬. নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?

ক. সিন্যাপস                    খ. ডেনড্রন

গ. প্রলস্বিত অংশ  ঘ. অ্যাক্সন

১৭. লঘু মস্তিষ্কের কয়টি অংশ থাকে?

ক. দুটি               খ. তিনটি

গ. চারটি             ঘ. পাঁচটি

১৮. মস্তিষ্কের যোজক বলা হয় কোনটিকে?

ক. পনস             খ. সেরিব্রাম

গ. সেরিবেলাম     ঘ. মেডুলা

১৯. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?

ক. দুটি               খ. তিনটি

গ. চারটি             ঘ. পাঁচটি

২০. গুরুমস্তিষ্কের উপরিভাগ কী ধরনের?

ক. ঢেউ তোলা ও সাদা বর্ণের

খ. মসৃণ ও ধূসর বর্ণের

গ. ঢেউ তোলা ও ধূসর বর্ণের

ঘ. মসৃণ ও সাদা বর্ণের

২১. লঘুমস্তিষ্কের প্রধান কাজ কী?

ক. শ্রবণ করা       খ. কথাবলা নিয়ন্ত্রণ

গ. চলাফেরা নিয়ন্ত্রণ          ঘ. দেহের ভারসাম্য রক্ষা

২২. মস্কিষ্কের বোঁটা বলা হয় কোনটিকে?

ক. সেরিবেলাম     খ. পনস

গ. মেডুলা                       ঘ. থ্যালামাস

২৩. মেরুরজ্জুর শ্বেতপর্দা কোথায় অবস্থিত?

ক. বাইরে           খ. ভেতরে          গ. মাঝখানে  ঘ. সামনে

২৪. নিচের কোনটি প্রতিবর্ত চক্রের সঙ্গে সম্পর্কিত?

ক. অনুভূতি           খ. খাদ্যগ্রহণ  গ. রেচন    ঘ. জনন

২৫. প্রতিটি প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?

ক. দুটি   খ. তিনটি            গ. চারটি ঘ. পাঁচটি

২৬. নিঃশ্বাসের বায়ুতে কত ভাগ কার্বন ডাই-অক্সাইড থাকে?

ক. ০.০৬            খ. ০.০৫            গ. ০.০৪            ঘ. ০.০৩

২৭. ত্বকের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকে কী বলে?

ক. নাসারন্ধ্র  খ. ঘামথলি  গ. নাসাছিদ্র  ঘ. লোমকুপ

২৮. দেহের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে কী বলে?

ক. শোষণ  খ. পরিশোষণ  গ. শ্বসন  ঘ. রেচন

উত্তর

১. গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. গ, ২১. ঘ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ঘ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত