অনুশীলনে ফিরছে আর্সেনাল

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:৪২ এএম

ইংল্যান্ডের ফুটবল মাঠে ফেরার পথে হাঁটছে। ধীরে ধীরে অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিচ্ছে ক্লাবগুলো। প্রথম ক্লাব হিসেবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আর্সেনাল। লন্ডনে ক্লাবটির কোলনে ট্রেনিং গ্রাউন্ড মাস খানেক পর ফুটবলারদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে গানার্সদের অনুশীলন। তবে সামাজিক দূরত্ব মেনে প্রত্যেক ফুটবলার একক অনুশীলন করবেন বলে জানানো হয় ক্লাবটির পক্ষ থেকে। এছাড়া দূরত্বের নিয়ম মানার পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য স্বাস্থ্যবিধিও মানা হবে বলে জানায় আর্সেনাল।

ফুটবলকে মাঠে ফেরানোর পদক্ষেপ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়ে আর্সেনালের বিবৃতিটি ছিল এমন, ‘সামনের সপ্তাহ থেকে ফুটবলাররা কোলনি গ্রাউন্ডে আসার সুযোগ পাচ্ছে। অনুশীলন রুটিন মেনে ফুটবলাররা সবাই এককভাবে গ্রাউন্ডে আসবেন, এক সঙ্গে হলেও দূরত্ব মেনে অনুশীলন করবেন তারা। অনুশীলন শেষ হলে আবার বাড়ি ফিরবেন সবাই।’

গত মাসে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। এরপরই মূলত লিগ বন্ধ করে প্রিমিয়ার লিগ কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত