মা-বাবার ভিডিওটি দেখে অবাক আলিয়া

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৯:১৭ এএম

রাতের খাবার নিজেই বানাচ্ছেন আলিয়া ভাটের মা অভিনেত্রী সোনি রাজদান। পরিচালক স্বামী মহেশ ভাটকেও শেখাচ্ছেন রান্নার কায়দা। এ ঘটনায় ভীষণ অবাক ‘হাইওয়ে’-খ্যাত নায়িকা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সোনি রাজদান। যেখানে স্বামীর সঙ্গে মিলে রান্না করতে দেখা যায় তাকে। ক্যাপশনে লেখেন, “রান্নার ক্লাস ভালোই চলছে। আমরা তো ভাবতেই পারি না, যে আমরা আদতে রান্না করতে পারি। কিছু লোকজন এটাকে নিয়ে টিকটক বানাতে চাইছিল। আমি এক্কেবারে নিষেধ করে দিয়েছি।”

জি নিউজ জানায়, মা সোনি রাজদানের পোস্ট করা এই রান্নার ভিডিও দেখে হতবাক আলিয়া ভাট। তাকেও ভিডিও’র নিচে কমেন্ট করতে দেখা গেছে। লিখেছেন, “ওএমজি।”

ভারতে চলমান লকডাউনের এই সময়ে বেশ কয়েকটা রান্নার ভিডিও পোস্ট করেছেন সোনি। যদিও তার বক্তব্য ভালো রান্না করতে পারেন না।

এদিকে লকডাউনের কারণে বাবা-মায়ের কাছে আসতে পারছেন না দুই বোন আলিয়া ভাট ও শাহিন ভাট। আলিয়ার কেনা নতুন বাড়িতে থাকছেন তারা। আর মহেশ ভাট, সোনি রাজদান থাকেন তাদের পুরোনো আস্তানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত