দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৫:৫২ পিএম

কদিন আগেই দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন সাকিব আল হাসান। তার আগে মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। আর এবার সুখবর দিলেন দেশের ক্রিকেটের ‘প্রথম সুপারস্টার’ মোহাম্মদ আশরাফুল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায়। মে’র শেষ সপ্তাহেই ঘরে নতুন অতিথির আগমন ঘটবে বলে জানিয়েছেন তিনি।

আশরাফুল ও আনিকা তাসনিম অর্চি দম্পতি ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। আরিবা তাসনিম আশরাফুলের বয়স এখন সাড়ে তিন বছর।

টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডধারী আশরাফুল সবার কাছে দোয়া চেয়েছেন। বলেন, ‘সবাই দোয়া করবেন। সামনের মাসের শেষ সপ্তাহে নতুন অতিথির আগমনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। মা ও সন্তান যেন সুস্থ থাকতে পারে, সেই দোয়া করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত