করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর সোনাগাজীর মো. সেলিম (৪২) নামে এক ব্যক্তি সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জেদ্দার একটি হাসপাতালে মারা যান। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মো. আবুল কালামের ছেলে।
তার মরদেহ দেশে আনার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের ইচ্ছা থাকলেও সৌদি আরব ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
তার বাবা আবুল কালাম ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, প্রায় ২৫ বছর যাবৎ সেলিম জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন। সেখানে সে একটি কোম্পানির অধীনে নিজের গাড়ি চালাতো।
গত ১৯ এপ্রিল সে করোনাভাইরাসে আক্রান্ত হয়। তার সহকর্মীরা তাকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করেন। মৃত্যু
মহামারি করোনা ভাইরাসে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
