হবিগঞ্জে এসিল্যান্ড করোনা আক্রান্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৭:৫৬ পিএম

হবিগঞ্জে আরো এক সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে বানিয়াচঙ্গ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

তিনি বর্তমানে হোম কোয়ারেন্টেনে রয়েছেন বলে নিশ্চিত করেছেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার।

এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও স্বাস্থ্য বিভাগের তিন চিকিৎসক, দুই নার্সসহ মোট ১৭ জন কর্মচারি রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুদ্দিন  হাসপাতালে শনিবার রাতে মারা গেছে। 

এ দিকে হবিগঞ্জ জেলা সদরে কর্মরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হবিগঞ্জ সার্কিট হাউসে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত