কেরানীগঞ্জে ১০০ ছাড়ালো করোনা আক্রান্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১০:৩৪ পিএম

কেরানীগঞ্জে  থামছে না করোনা আক্রান্ত রোগীর মিছিল৷ করোনা আক্রান্তের  সংখ্যা প্রতিদিনই বাড়ছে কেরানীগঞ্জে। মঙ্গলবার কেরানীগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন । এ নিয়ে কেরানীগঞ্জে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১০৩ জন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর মোবারক হোসেন দিগন্ত আরও জানান, মঙ্গলবার আক্রান্ত ৮ জনের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক এ.এস.আই, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  এক নারী কর্মকর্তা (৩৪) রয়েছে।

এছাড়া বাকিরা হচ্ছেন, জিনজিরা ইউনিয়নের মনু বেপারীর ঢালের এক যুবক (২৬) , ছাটগাও এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর,  শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকার ৫২ বছর বয়সী এক ব্যাক্তি, আগানগর ইউনিয়নের ব্রীজ রোড এলাকার স্বামী (৪২) স্ত্রী (৩২)  এবং শাক্তা ইউনিয়নের আটি  দড়িপারা গ্রামের ২৭ বছর বয়সী এক যুবক।

কেরানীগঞ্জে করোনা আক্রান্ত রোগী বাড়ার বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জকে করোনা ঝুকিমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।  ইতিমধ্যে করোনা রোগী পাওয়ায় আগানগর, শুভাঢ্যা, কোন্ডা, শাক্তা , জিনজিরা ইউনিয়ন লকডাউন করে দেয়া হয়েছে। কেরানীগঞ্জের অসহায় ও হতদরিদ্ররা যেন খাবারের কষ্টে না থাকে সে জন্য আমরা নিয়মিত খাদ্য সহযোগীতা দিয়ে যাচ্ছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত