করোভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আগেভাগে খেলা শুরু করাটা উচিত হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা’র মেডিকেল কমিটির প্রধান মাইকেল ডি হুগে।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তিগত মতামত ব্যক্ত করে তিনি জানান, সেপ্টেম্বরের আগে মাঠে ফুটবল গড়ানো ঠিক হবে না।
“দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। বিশ্ব প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য প্রস্তুত নয়। আমি আশা করি, এই পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হতে পারে। গভীরভাবেই এটা আশা করি। এখন আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে।”
“ফুটবল সবসময় কানটাক্ট স্পোর্ট। আর বর্তমানে সবার একটাই পরামর্শ, এই মুহূর্তে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। তাই পারস্পরিক স্পর্শ সম্ভব হলেই কেবল ফুটবল সম্ভব।”
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এরই মধ্যে সেপেম্বর পর্যন্ত বড় ধরনের সব ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করেছে ফ্রান্স। ফলে বাতিল হতে যাচ্ছে দেশটির শীর্ষ ফুটবল লিগ লিগ ওয়ান। বাতিল হতে যাচ্ছে লিগ টু’ও। লিগ বাতিলের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আর্জেন্টিনাও।
