ইরফান খানের চলেও যাওয়া গোটা বিশ্বের সিনেমা ও থিয়েটার জগতের এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুর খবরে এক শোকবার্তায় নরেন্দ্র মোদী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নিজের টুইটারে লেখেন, ইরফান খানের চলে যাওয়াটা গোটা বিশ্বের সিনেমা ও থিয়েটার জগতের একটা বড় ক্ষতি। তিনি তার বহুমুখী অভিনয় প্রতিভার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবার, বন্ধু, ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি।
বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন সিনেমা জগতে।
