শচীন পুত্রকে জাতীয় দলে দেখছেন বিশ্বকাপজয়ী পেসার

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:৪৩ পিএম

শচীন টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকারে মুগ্ধ ভারতের সাবেক পেসার শ্রীশান্ত। ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতা শ্রীশান্ত শচীন পুত্রকে নিশ্চিতভাবেই জাতীয় দলে দেখছেন।

২০ বছর বয়সী অর্জুনের বোলিং অ্যাকশন, দুর্দান্ত ছন্দে মুগ্ধ শ্রীশান্ত। ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ম্যাচ ও ১০ টি-টোয়েন্টিতে খেলা এই পেসার অবশ্য এখন নিষিদ্ধ। ম্যাচ গড়াপেটার দায়ে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরে সেটি কমিয়ে সাত বছর করা হয়।

কদিন আগে শচীনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন শ্রীশান্ত। যার উত্তরে শ্রীশান্তকে ধন্যবাদ দিতে ভোলেননি শচীন। সেই ধন্যবাদের উত্তরে শ্রীশান্ত লিখেন, ‘অনেক ধন্যবাদ শচীন পাজি। দারুণ লাগল তোমার থেকে বার্তা পেয়ে। সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা। অর্জুনকে ভালো খেলতে দেখে দারুণ লাগছে। ওর অ্যাকশন খুব ভালো। ছন্দও চমৎকার। নিশ্চিত ভাবেই ও দেশের হয়ে খেলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত