ভিন্ন স্বাদের পেঁয়াজির রেসিপি

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৮:৫৩ এএম

ইফতারির আইটেমে অনেকেই পেঁয়াজি রাখেন। চিরচেনা পেঁয়াজির সঙ্গে যোগ করে নিন ধনেপাতা, মসলা ও আখরোট। অন্যরকম স্বাদ পাবেন। নতুন স্বাদের পেঁয়াজির রেসিপি দেখে নিন-

উপকরণ

১ কাপ পেঁয়াজ, কুচি করে কাটা

১/৪ কাপ আখরোট, টুকরো করে কাটা

১ টেবিল চামচ ধনেপাতা কুচি

১ চা চামচ কাঁচা মরিচ, টুকরো করে কাটা

১/২ কাপ বেসন

১ চা চামচ লবণ

তেল (ভাজার জন্য)

নতুন স্বাদের পেঁয়াজি তৈরি প্রণালি:

ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিন। এর সাথে বাকি উপাদানগুলো মেশানোর জন্য একটা বড় পাত্রে কাটা পেঁয়াজগুলো নিন।

পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে রেখে দিন। এবার পেঁয়াজ কুচিগুলো বেসন দিয়ে মেখে নিন।

এবার তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা, আখরোট, কাঁচা মরিচ মিশিয়ে নিন।

যতক্ষণ না উপাদানগুলোতে বেসন ভালো করে লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিন।

এবার একটা কড়াই গ্যাসের ওপরে বসিয়ে ভালো করে গরম করুন।

তেল গরম করে তাতে ছোট ছোট করে পেঁয়াজি দিয়ে ভেজে নিন। তবে গাঢ় বাদামি করে ভেজে নিতে ভুলবেন না।

পেঁয়াজিগুলো তেল থেকে তুলে অতিরিক্ত তেল ঝরানোর জন্য টিস্যুর ওপর রেখে দিন।

চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে ভুলবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত