এক ফ্রেমে ভাইরাল ঋষি-ইরফান

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০২:০৩ পিএম

ইরফান খান ও ঋষি কাপুর। পরপর দু'দিনে ভারতীয় সিনেমা জগতের নক্ষত্র পতন। তাদের একটি ভিডিও ভাইরাল হলো অনলাইনে।

বুধবার ক্যানসারের সঙ্গে লড়াই করে চলে যান ইরফান খান। তার মৃত্যুর পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার শেষ হয়ে যায় ঋষি কাপুরের জীবন।

নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াইয়ে যখন জীবনের বাজি হারলেন ইরফান খান, সেই সময় লিউকোমিয়ায় শেষ হয়ে যায় ঋষি কাপুরের জীবন।

জি নিউজ জানায়, ইরফান ও ঋষির মৃত্যুর পর এবার ভাইরাল হতে শুরু করেছে তাদের ভিডিও। ‘ডি ডে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা।

দুই অভিনেতার মৃত্যুর পর এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে ডি ডো-র একটি ক্লিপিংস। যেখানে প্রয়াত দুজনকে দেখা যায় একসঙ্গে।

বৃহস্পতিবার সকালে মৃত্যুর পর আজই শেষকৃত্য সম্পন্ন হবে ঋষি কাপুরের। মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শশ্মানে হবে শেষকৃত্য। লকডাউনের জেরে সমস্ত নিয়ম মেনেই বর্ষীয়ান অভিনেতাকে শেষ বিদায় জানানো হবে বলে কাপুর পরিবারের তরফে হয়েছে জানানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত