ম্যান্ডেলার ২২ বছরের কারাসঙ্গীর মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৮:৫০ পিএম

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী নেতা ডেনিস গোল্ডবার্গ ৮৭ বছর বয়সে মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নায়ক নেলসন ম্যান্ডেলার বন্ধু ছিলেন তিনি।

ম্যান্ডেলার সঙ্গে ২২ বছর জেল খাটা ডেনিস আন্দোলনের দিনগুলোতে প্রায়ই তার সঙ্গে থাকতেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৯৩ সালে কেপ টাউনে জন্ম নেয়া গোল্ডবার্গ ছেলেবেলায় স্কুলে বর্ণবাদী নির্যাতনের শিকার হন। তখন থেকেই রাজনৈতিক সচেতনতা বেড়ে ওঠে।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করা এই কিংবদন্তি ১৯৫৭ সালে তৎকালীন নিষিদ্ধ  কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।

প্রথম জেলে যান ১৯৬০ সালে। সেবার চার মাস কারাগারে থাকেন। এরপর একাধিকবার গ্রেপ্তার হন।

গত কয়েক বছর ধরে নিজের নামের একটি সংগঠনের মাধ্যমে তরুণদের সচেতনতায় কাজ করছিলেন।

দক্ষিণ আফ্রিকার একজন রেডিও হোস্ট জানিয়েছেন, ফুসফুসের ক্যানসারের পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত