আমাকে ছেড়ে কোথায় যাবে ইরফান, বললেন স্ত্রী

আপডেট : ০১ মে ২০২০, ১১:০৮ এএম

সদ্য প্রয়াত ইরফান খানকে স্মরণ করে স্ত্রী সুতপা সিকদার বললেন, “আমাকে ছেড়ে কোথায় যাবে ইরফান! ও তো আমার মধ্যেই আছে। কোথাও যায়নি।”

এনডিটিভি জানায়, ইরফানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে নিজেকে এবং অনুরাগীদের এই বার্তা দিয়েছেন ফেইসবুকে। জানিয়ে দিলেন, হেরে যাননি তিনি, কিছু হারাননি। স্বামীর স্মৃতিই তার আগামী দিনে চলার পাথেয়।

কোলনে সংক্রমণের কারণে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। মারা যান পরদিন সকালে।

এর আগে ‘পিকু’ ছবির অন্যতম এই অভিনেতা বেশ কয়েক মাস ধরে মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করেন এবং কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা শেষে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।

ইরফান খান রেখে গেলেন স্ত্রী সুতপা এবং দুই ছেলে বাবিল ও আয়ানকে।

২০১৮ সালে এই অভিনেতার শরীরে ক্যানসার ধরা পড়ে। এর চিকিৎসার মাঝে ইরফান ‘অ্যাংরেজি মিডিয়াম’ ছবির শুটিং করতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্যে ভারতে ফিরে আসেন। শুটিং শেষে ফের লন্ডনে উড়ে যান তিনি। এরপর সকলকে আশ্বস্ত করে লন্ডনে মাথার টিউমারটির অস্ত্রোপচার ও চিকিৎসা করিয়ে সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত