লালমোহনে শত শত কুকুর খাওয়াচ্ছেন এমপি

আপডেট : ০৩ মে ২০২০, ০৬:৪২ এএম

ভোলার লালমোহন উপজেলার শত শত রাস্তার কুকুরকে প্রতিদিন খাবার দিচ্ছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। করোনাভাইরাসে অঘোষিত টানা লকডাউনের কারণে খাদ্যসংকটে থাকা এসব কুকুরকে খাবার দেওয়ার ব্যতিক্রমী কার্যক্রম চালু করেছেন ভোলা-৩ আসনের এই সাংসদ। 

গত শুক্রবার দুপুরে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে থাকা কুকুরদের খাবার দেওয়া হয়। রাস্তার বেওয়ারিশ এসব কুকুর সাধারণত লালমোহন উপশহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে।

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, কারও খাবারের প্রয়োজন হলে তা বাড়ি পৌঁছে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত