করোনা হাসপাতালের চিকিৎসকদের জন্য ফ্রি বাস

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:১২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত রাজধানীর ৮ করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য জরুরি ভিত্তিতে তিনটি বাস সার্ভিস চালু করতে মেডিসিন ক্লাবকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক-প্রশাসন ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়।

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর লেখা  চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাস মোকাবিলায় রাজধানীর করোনা ডেডিকেটেড ৮ হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা করে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে যাতায়াতের জন্য ফ্রি তিনটি বাস নিজ দায়িত্বে এবং নিজ খরচে সেবা দেওয়ার অনুমতি  দেওয়া হলো।’

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত