প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-৩৪ : সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য ক্লোরোফিল একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ক্লোরোফিল কী?
উত্তর : ক্লোরোফিল হলো উদ্ভিদের পাতার সবুজ কণিকা।
প্রশ্ন-৩৫ : ‘সাপ ব্যাঙ খায় এবং ইগল সাপ খায়।’ এভাবে খাওয়ার মাধ্যমে শক্তিপ্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াটি কী নামে পরিচিত?
উত্তর : ‘সাপ ব্যাঙ খায় এবং ইগল সাপ খায়।’ এভাবে খাওয়ার মাধ্যমে শক্তিপ্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্যশৃঙ্খল বলে।
প্রশ্ন-৩৬ : সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু হয় কেন?
উত্তর : সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাই উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু হয়।
প্রশ্ন-৩৭ : উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল কেন?
উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল।
প্রশ্ন-৩৪ : উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন দুটি উপাদানের নাম লেখো।
উত্তর : উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন দুটি উপাদানের নাম হলো র, সূর্যের আলো, রর. ক্লোরোফিল।
প্রশ্ন-৩৪. খাদ্য জাল কী?
উত্তর : একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে যে জাল তৈরি করে তাই খাদ্যজাল।
প্রশ্ন-৩৪ : ঘাসফড়িং, সবুজ ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে একটি খাদ্যশৃঙ্খল তৈরি করো।
উত্তর : সবুজ ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ।
প্রশ্ন-৪১ : উদ্ভিদের দুটি অংশের নাম লেখো, যা প্রাণিখাদ্য হিসেবে গ্রহণ করে।
উত্তর : উদ্ভিদের যে দুটি অংশ প্রাণিখাদ্য হিসেবে গ্রহণ করে, তা হলো র. কাণ্ড, রর. ফলমূল
প্রশ্ন-৪২ : প্রাণী ও উদ্ভিদ কী ছাড়া বেঁচে থাকতে পারে না?
উত্তর : প্রাণী ও উদ্ভিদ খাদ্য, পানি ও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না।
প্রশ্ন-৪৩ : পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লেখো।
উত্তর : পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো র. জীব তার খাদ্যের জন্য পরিবেশের ওপর নির্ভরশীল। রর. জীব তার বেঁচে থাকার জন্য পরিবেশের ওপর নির্ভরশীল।
প্রশ্ন-৪৪ : খাদ্যশৃঙ্খলের একটি উদাহরণ দাও।
উত্তর : ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ।
প্রশ্ন-৪৫ : আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় এ কাজ করে থাকে?
উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এ কাজ করে থাকে।
প্রশ্ন-৪৬ : ফসল ফলানো ও ঘরবাড়ি তৈরির জন্য নাহিদের বাবা পরিবেশের একটি জড় উপাদান ব্যবহার করেন। উপাদানটির নাম লেখো।
উত্তর : মাটি।
প্রশ্ন-৪৭ : জীবের বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, তার একটি মাটি। এরূপ আরেকটি উপাদানের নাম লেখো।
উত্তর : বায়ু।
প্রশ্ন-৪৮ : মানুষ শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ুর ওপর নির্ভর করে। এই বায়ুর সাহায্যে করা যায় এমন একটি কাজ লেখো।
উত্তর : পালতোলা নৌকা চালানো।
প্রশ্ন-৪৯ : সেতু প্রতিদিন সকালে বাগানের গাছের পরিচর্যা করে। গাছের ত্যাগকৃত কোনো পদার্থ শ্বাসগ্রহণের সময় সে ব্যবহার করে?
উত্তর : অক্সিজেন।
প্রশ্ন-৫০ : তমাল প্রতিদিন সকালে পানি পান করে। এটি পরিবেশের কোন ধরনের উপাদান?
উত্তর : জড়।
