ঋষি কাপুরকে স্মরণ করলেন পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ার। তারা ‘হেনা’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন।
ইনস্টাগ্রাম জেবা বলেন, প্রথম সিনেমা ‘হেনা’য় ঋষির বিরপরীতে অভিনয় করেন। পরিচালনা করেন রাজ কাপুর ও রণধীর কাপুর। তবে শুটিংয়ের আগে কাপুরের পরিবারের তিন সদস্যের কাউকেই চিনতেন না। তাই প্রথম পর্যায়ের বৈঠকে ঘাবড়ে গিয়েছিলেন।
আরও জানান, রণধীর-ঋষির সঙ্গে পরিচয় হওয়ার পর কাপুর পরিবার তার কাছে নিজের পরিবার হয়ে যায়।
‘হেনা’র নাম ভূমিকায় অভিনয় করেন জেবা। পুরোনো স্মৃতি উসকে এই অভিনেত্রী ঋষিকে শেষ শ্রদ্ধা জানিয়ে ‘তোমার হেনা’ বলে উল্লেখ করেন।
আরও বলেন, যখন মোবাইল ছিল না, ল্যান্ডলাইনে ফোন করে ঋষির সঙ্গে কথা বলতেন। এরপর মোবাইলের যুগ আসায় হোয়াটস অ্যাপের মাধ্যমে তারা একে অপরের জন্মদিন ও দীপাবলিতে শুভেচ্ছা জানাতেন। শুধু তাই নয়, ছেলে রণবীরের কোনো সিনেমা মুক্তি পেলে ঋষি জানাতেন তাকে। জেবা চেষ্টা করতেন রণবীরের সিনেমা দেখার।
জনপ্রিয় গায়ক আদনান সামির প্রথম স্ত্রী ছিলেন জেবা বখতিয়ার। আদনানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা বলিউড জাভেদ জাফরিকে বিয়ে করেন তিনি। সেই বিয়েও বেশিদিন টেকেনি। এরপর দেশে ফিরে যান। পাকিস্তানেও দুবার বিয়ে করেন তিনি।
