মালদ্বীপে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২০, ০৯:২৮ পিএম

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালদ্বীপে মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন এক বাংলাদেশি। মঙ্গলবার দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মালদ্বীপের ইংরেজি সানের প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী ওই বাংলাদেশি টনিক-ক্লোনিকে আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে তাকে প্রথমে সিনহিয়া হাসপাতালে নেওয়া হয়। 

সোমবার সন্ধ্যায় তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) স্থানান্তরিত করা হয়। পরে তাকে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।

এর আগে স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশি ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

এ নিয়ে মালদ্বীপে করোনাভাইরাসে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে দেশটিতে ২৯ এপ্রিল ৮৩ বছর বয়সী এক নারী মারা যান।

মালদ্বীপে এখন পর্যন্ত ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশই বাংলাদেশি শ্রমিক বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত