উৎপাদন লক্ষ্য ছাড়াল ডিএপি সার কারখানা

আপডেট : ০৬ মে ২০২০, ১২:৪৪ এএম

ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনে ২০১৯-২০ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিসিএল)।

গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানায়, চট্টগ্রামের রাঙ্গাদিয়ায় বিসিআইসির অধিভুক্ত এ কারখানায় চলতি অর্থবছরে ডিএপি সার উৎপাদনের লক্ষ্য ছিল ৬০ হাজার টন। গত সোমবার পর্যন্ত কারখানাটিতে ৬৪ হাজার ৭৬ টন ডিএপি সার উৎপাদন হয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম বলেন, চলতি অর্থবছর নির্ধারিত সময়ের প্রায় ৭০ দিন আগেই ডিএপিসিএল উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করে। বর্তমানে কারখানাটিতে পুরোদমে উৎপাদন চলছে। চলতি বছর উৎপাদন ৭৫ হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত