রূপগঞ্জে শ্রমিকদের অবরোধ

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৪৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। পোশাক কারখানাটিতে কোনো শ্রমিকের এক মাস অথবা কারও কারও তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পোশাক কারখানাটি খোলার পর থেকেই মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন দিই, দিচ্ছি বলে টালবাহানা করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত