জন্মদিনে সানীর প্রথম প্রেমের স্মৃতি

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:১৩ পিএম

বুধবার প্রথম প্রহর থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। তিনি জানালেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে পরিবারের সঙ্গে বাড়িতে বিশেষ এই দিন কাটাচ্ছেন। নেই বড় কোনো আয়োজন।

জন্মদিনে সানী ফিরে গেছেন সিনেমা ক্যারিয়ারের সোনালী দিনে। এ জে মিন্টুর ‘প্রথম প্রেম’ সিনেমার মহরতের ছবি ফেইসবুকে পোস্ট করেন, যেখানে তার নায়িকা মৌসুমী।

ওমর সানী লেখেন, “প্রথম প্রেম’ ছবির মহরত, লিজেন্ড শাবানা আপা, ওস্তাদ আনোয়ার হোসেন, আলমগীর ভাই, প্রিয়দর্শিনী মৌসুমী, পরিচালক ছটকু আহমেদ, আরও অনেক শ্রদ্ধাভাজন, আমার এই জন্মদিনে সবার মাঝে এভাবে থাকতে চাই। যারা আমাকে উইশ করেছেন দোয়া করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ, ভালো থাকবেন আল্লাহ মহান। জন্মদিনে এই ছবিটা আমার উপহার।”

ওমর সানীর চলচ্চিত্রে অভিষেক ঘটে শেখ নজরুল পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি একে একে অভিনয় করেন কুলি, কে অপরাধী, মধুর মিলন, মুক্তির সংগ্রাম, ক্ষুধা, দোলা’সহ আরো অনেক দর্শকপ্রিয় ছবিতে।

দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছিল ওমর সানী-মৌসুমী প্রথম সিনেমা। সেটেই তাদের প্রেম। এরপর ১৯৯৬ সালের ২ আগস্ট তারা বিয়ে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত