হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ বিএনপির

আপডেট : ০৬ মে ২০২০, ১১:০৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যাান তারেক রহমানের নির্দেশনায় কসবা-আখাউড়ার সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও কন্দ্রীয় কৃষক দলের সদস্য নাসির উদ্দিন হাজারীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার আখাউড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাউল, ২কেজি আটা, ২কেজি আলু, ১ কেজি পেঁয়াজ। এছাড়া চাঁন্দপুর গ্রামের ১৫০ টি পরিবারের মাঝে নগদ ৩০০টাকা করে বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, যে কোন দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ায় বিএনপি । ভবিষ্যতেও থাকবে ।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. বাহার মিয়া, আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি (২) আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোযার হোসেন খাদেম, হাজী জালাল উদ্দিন, শেখ হুমায়ুন কবির জীবন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীন দলের সভাপতি মো. সুমন খান,আখাউড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম ইকবাল, ধরখার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক দাউদ মিয়া, আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আহসান, আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আস্ সাদিক ভূঁইয়া গালিব, আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি লিটন মিয়া, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম রনি, নবীন দলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব মো. জিকু, যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী, মোক্তার হোসেন,ধরখার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার, আখাউড়া পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তারেকুল ইসলাম রিফাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত