ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের আওতায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে যে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তেজগাঁও বিভাগের অধীনস্থ বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২০ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৯ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানা থেকে আটজন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজন এবং হাতিরঝিল থানা থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৫৮ হলেন- মো. রফিকুল ইসলাম (৩২), মো. রকি (২৫), মো. রবিউল ইসলাম (২২), মো. কামাল বিশ্বাস (৩০), মো. সজীব বিশ্বাস (২৪), মো. সাবিকুর রহমান ওরফে সোহান খান (৩০), মো. রুবেল ওরফে হাড্ডিদ রুবেল (৩৩), মো. শাহাদাৎ হোসেন সোহান (৩৮), মো. জয়নাল (৪০), মো. শাহিন মিয়া (৩৫), মো. রবিউল আউয়াল ওরফে রবি (২৬), মো. সুজন সিকদার (২৮), মো. সাফিদ (২৬), মো. শামীম (২৯), মো. মিলন (২৯), নিজাম উদ্দিন ওরফে সেন্টু (৪০), মো. হাফিজুল ইসলাম (২৬), মো. রায়হান ইসলাম (১৮), মো. শরিফ (২২), দিলীপ চন্দ্র দাস (৩০), মো. মোরশেদ (৩০), মিস্টার ওরফে পাগলা (৫০), মো. হানিফ (২৩), রাজীব (২৮), মো. সাদ্দাম খান মীম (৩৩), রিফাত সুলতানা অনি (৩৩), মো. মিঠু মিয়া (৪২), মো. ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৩৮), মো. রমজান আলী (২৯), মো. জাহিদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (৬৫), মো. রুমন মিয়া (৩৬), বশির মোল্লা ওরফে মো. ওয়াসি আলম বশির মোল্লা (৫৫), মো. কোরবান আলী, ইকরাম ওরফে তোতা মিয়া, মো. সুজন হোসেন মৃধা, মো. টিপু সুলতান, রাসেল বাবু (৩৮), মো. আলমগীর (৩০), আল মামুন (৩৫), আসিফ আজিম (৩৮), মো. হসিব মিয়া (২৭), মো. সুমন (২৩), মো. হাসান ওরফে চম্পা (৩০), নূরআলম (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইয়াছিন (২৫), মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮), মো. আশিক হোসেন (২৫), মো. শহিদুল ইসলাম (৪৫), মো. সাব্বির হোসেন (১৮), মো. ইসমাইল হোসেন (৩২), মো. রাকিব গাজী (১৮), মো. সাব্বির হোসেন (২৫), মো. মিজানুর রহমান রাকিব (১৮) এবং মো. লুৎফর রহমান। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।