নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার উদ্বোধন

আপডেট : ০৭ মে ২০২০, ০২:০৪ এএম

নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কভিড-১৯ রোগ পরীক্ষার জন্য স্থাপিত পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ পরীক্ষাগার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান।

পিসিআর ল্যাব উদ্বোধনকালে সেলিম ওসমান বলেন, ‘ল্যাব স্থাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং তার জন্য দোয়া চাই। একই সঙ্গে আমাদের ডাক্তারদের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাদের হায়াত দান করেন, তারা যেন আমাদের সেবা করতে পারেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় দেশ রূপান্তরকে বলেন, ‘আজ থেকে এখানেই নারায়ণগঞ্জের অধিকাংশ টেস্টগুলো করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত