রাঙ্গামাটিতে প্রথম ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৭ মে ২০২০, ০২:০৮ এএম

রাঙ্গামাটিতে প্রথমবারের মতো চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার পর চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এর মধ্য দিয়ে দেশে ৬৪ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেল। সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বুধবার চট্টগ্রাম ভেটেরেনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নয় মাসের এক শিশুসহ রাঙ্গামাটি হাসপাতালের একজন সিনিয়র নার্স রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত