ঢাকা ছাড়লেন মিয়ানমার ও সৌদির ১২৪ নাগরিক

আপডেট : ০৭ মে ২০২০, ০২:০৮ এএম

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই দেশে ফিরে গেলেন ঢাকায় বসবাসরত সৌদি আরব ও মিয়ানমারের ১২৪ জন নাগরিক। গতকাল বুধবার দুপুর ১টায় সৌদি এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশটির ৮৬ নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আর বিকেলে মিয়ানমার এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন দেশটির ৩৮ নাগরিক। ওই ফ্লাইটে মিয়ানমার থেকে এসেছেন ৪০ বাংলাদেশি।

এছাড়া আগামী সপ্তাহে আরও একদল সৌদি নাগরিক ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কিন্তু কেন বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করছেন তার কোনো ব্যাখ্যা দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঢাকা ত্যাগ করা এসব নাগরিক জানিয়েছেন, মূলত করোনা তাণ্ডবের কারণেই তারা ঢাকা ছেড়ে নিজ দেশে যাচ্ছেন। বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, আজ (বৃহস্পতিবার) ব্রিটিশ নাগরিকদের একটি বড় দল ঢাকা ত্যাগ করবে। তাদের অর্ধেক আসবে সিলেট থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত