করোনায় চট্টগ্রামের ওয়ার্ড বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২০, ০৬:১৯ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম অবস্থায় হাজি ইস্কান্দার মিয়া (৫০)। গতকাল বুধবার সকালে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইস্কান্দার মিয়া সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ওই রোগী ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৩ মে রবিবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চমেক হাসপাতাল থেকে ইস্কান্দার মিয়াকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওই রোগীকে সেদিন থেকেই আইসিইউতে রাখা হয়েছিল, বুধবার সকালে তার মৃত্যু হয়। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, ইস্কান্দার আগে নগরীর সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত