সৃজনশীল ও জ্ঞানমূলক
প্রথম থেকে চতুর্থ অধ্যায়
উদ্দীপক ১ : নবম শ্রেণির শিক্ষার্থী উর্মিমালা টিভিতে আলজেরিয়ার স্বাধীনতা সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র দেখে জানতে পারে, আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধ চলেছিল প্রায় আট বছর। এ যুদ্ধে আলজেরিয়ান ন্যাশনাল ফ্রন্ট নেতৃত্ব দেয়। এ ফ্রন্ট যুদ্ধ পরিচালনার জন্য পাশের দেশ মিসরের কায়রোতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে। ওই সরকারের মূল দায়িত্ব ছিল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আলজেরিয়ার স্বাধীনতার প্রতি বিশ্বমত সৃষ্টি।
ক) কত সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
খ) আলজেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাংলাদেশের সরকারের গঠন বর্ণনা করো।
গ) উদ্দীপকে সরকারের ভূমিকা ও বাংলাদেশের গঠিত সরকারের ভূমিকা কী একই প্রকৃতির ছিল? যুক্তিসহ মূল্যায়ন করো।
উদ্দীপক ২ : বাংলাদেশ নিয়ে সীমান্ত ও শর্মির মধ্যে কথোপকথন হচ্ছিল।
সীমান্ত : বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব একটি আন্দোলনে সব মানুষ যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে। ওই আন্দোলনে একজন ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হন।
শর্মি : ঠিক আছে, তবে ওই আন্দোলনের পথ ধরেই পরে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
ক) রাষ্ট্রভাষা হিসেবে বাংলা কত সালে পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়?
খ) আইয়ুব খানের পতনের কারণ কী ছিল? ব্যাখ্যা করো।
গ) সীমান্তের উক্তির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ) শর্মির উক্তিটির যথার্থতা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক
১. একুশের গান কে লিখেছেন?
উত্তর : আবদুল গাফ্ফার চোধুরী।
২. পাকিস্তান সরকার কোন অক্ষরে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিল?
উত্তর : আরবি।
৩. কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতিতত্ত্বের ভুলগুলো বুঝতে শুরু করে?
উত্তর : পাকিস্তান প্রতিষ্ঠার পর।
৪. কত সালে ‘গণ-আজাদী লীগ’ গঠিত হয়েছিল?
উত্তর : ১৯৪৭ সালে।
৫. ‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়েছিল কী নামে?
উত্তর : রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ।
৬. কোন শহরে ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : করাচি।
৭. ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে কী ঘটেছিল?
উত্তর : ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান।
৮. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ বা চূড়ান্ত ফলাফল হলো
উত্তর : ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ।
৯. কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসকগোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য পোষণ করে?
উত্তর : মুসলিম লীগ।
১০. কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে?
উত্তর : ১৯৫৩।
১১. কাকে আহ্বায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
উত্তর : আব্দুল মতিন।
১২. পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
উত্তর : মাতৃভাষা বাংলাকে রক্ষার পদক্ষেপ।
১৩. পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা?
উত্তর : ৫৬ শতাংশ।
১৪. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুনের’ রচয়িতা কে?
উত্তর : জহির রায়হান।
১৫. পাকিস্তানের স্বাধীনতার পূর্বে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন।
উত্তর : চৌধুরী খালিকুজ্জামান।
১৬. ভাষা আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কখন ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
উত্তর : ২ মার্চ ১৯৪৮।
১৭. কোন সংগঠন ১৯৪৭ সালে মাতৃভাষায় শিক্ষাদানের দাবি জানায়?
উত্তর : গণ-আজাদী লীগ।
