ঈদের আগে খুলছে না জুয়েলারি দোকান

আপডেট : ০৮ মে ২০২০, ০১:০২ এএম

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদের আগে সারা দেশের জুয়েলারি দোকান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি টেলি কনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এই তথ্য কথা জানানো হয়। এতে বলা হয়েছে, করোনা সংক্রমণের এই সময় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেট কমিটি বা স্থানীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কোনো জুয়েলারি দোকান সীমিত পরিসরে ব্যবসা খোলা রাখলে তার সব দায়ভার ওই প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এ-সংক্রান্ত কোনো বিষয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়িত্ব জুয়েলার্স সমিতি নেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত