চট্টগ্রামে আরও ১৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ মে ২০২০, ০১:০৬ এএম

ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডিতে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। তার মধ্যে চট্টগ্রাম জেলার ১৮ জন । বাকি একজন নোয়াখালী জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ১৮ জনের মধ্যে ১৪ জন নগরীর এবং বাকি চারজন বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে একজন মৃত ব্যক্তির নমুনায়ও পজেটিভ পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, নগরীর আকবর শাহ এলাকায় একজন, লোহাগাড়া উপজেলায় দুইজন, সাতকানিয়াতে একজন, নগরীর হালিশহরে দুইজন, সাগরিকা এলাকায় একজন (মৃত), দক্ষিণ নালাপাড়ার একজন, এনায়েত বাজার এলাকার দুইজন, ঈদগাঁ এলাকার দুইজন, বাকলিয়া রাহাত্তারপুল এলাকার একজন, পাঁচলাইশে একজন, শুলকবহরের একজন, কোতোয়ালীর একজন এবং কর্ণেল হাট এলাকার একজন রয়েছেন। 

এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। চট্টগ্রামে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরেছেন ৪৭ জন। এছাড়া, চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত