যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হয়েছেন প্রখ্যাত উদ্যোক্তা ফজলুর রহমান। গত ২৯ এপ্রিল ব্যাংকটির ৩৬৬তম বোর্ডসভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ৩০ এপ্রিল তিনি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০০৬ সালের ৮ মে থেকে ২০০৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
ফজলুর রহমান দেশের শীর্ষ স্থানীয় গ্রুপ অব কোম্পানিজ ‘সিটি গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার ব্র্যান্ড ‘তীর’ ইউনাইটেড রিসার্চ সার্ভিস অ্যান্ড প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায়। তিনি ডিএইচএল-ডেইলি স্টার আয়োজিত ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার ২০০৫’ পুরস্কারে ভূষিত হন। তাকে ২০১৮-১৯ অর্থবছরের ‘সেরা করদাতা’ হিসেবে ভূষিত করা হয়।
ফজলুর রহমান বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এবং বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির একজন সদস্য। আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি বোর্ডের আজীবন সদস্য এবং গে-ারিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য। বিজ্ঞপ্তি।
