ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর কুড়িল বিশ্বরোড এলাকায় ৬শ’ লোকের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, মসুর ডাল, তেল, পেঁয়াজ। এ সময় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুররা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা হতাশ হবেন না। এ সময় উপস্থিত ছিলেন বাটারা থানা আওয়ামী লীগের সভাপতি হাজী ইসমাইল মিয়া, ওয়ার্ড সভাপতি হাজী ওমর আলী, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
×
