শাহরুখের আপত্তিতে বাদ পড়লেন সালমান

আপডেট : ০৯ মে ২০২০, ১০:১৯ এএম

বড়পর্দায় শাহরুখ খান ও সালমান খানের রসায়ন নিয়ে নতুন কিছু বলার নেই। ১৯৯৫ সালের ব্লকবাস্টার ‘করণ অর্জুন’ এর সাক্ষি। পরে বড় ক্যামিও রোলে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এ মূল নায়ক শাহরুখের পাশাপাশি মাত করেছেন সালমান। ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় তা অন্য মাত্রা লাভ করে।

ওম শান্তি ওম, জিরো ও টিউবলাইট ছবির স্বল্প উপস্থিতি বাদ দিলে বড় পরিসরে দুই নায়ক সর্বশেষ পর্দা ভাগাভাগি করেছেন ১৮ বছর আগে। সেই সুযোগ আবার তৈরি হলেও বাদ সাধেন কিং খান।

বছর খানেক আগে শোনা যায়, দুই নায়ককে নিয়ে সিনেমা বানাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু প্রজেক্ট শুরুতেই ধাক্কা খায়। এরপর দৃশ্যপটে আসেন রাজকুমার হিরোনি।

‘জিরো’র ভরাডুবির পর দেড় বছর সময় গেলেও নতুন কোনো ছবির ঘোষণা দেননি শাহরুখ। তবে একাধিক সূত্র বলছে, পিকে ও থ্রি ইডিয়টস-খ্যাত রাজকুমার হিরানির সঙ্গে জোট বাধছেন তিনি। এই পরিচালকের প্রাথমিক গল্প অনুসারে, সিনেমাটি দুই হিরো কেন্দ্রিক। আর অভিনেতা হিসেবে পছন্দ ছিলেন শাহরুখ ও সালমান। কিন্তু এতে আপত্তি শাহরুখের। রাজুকে জানান, একক নায়কের সিনেমার মাধ্যমে পর্দায় ফিরতে চান। বাধ্য হয়ে পরিকল্পনা বদলান নির্মাতা।

বর্তমানে আগের সিনেমাগুলোর মতোই অভিজিৎ জোশির সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করছেন রাজকুমার হিরানি। শাহরুখের সঙ্গেও গল্প নিয়ে আলোচনা করছেন নিয়মিত। সবকিছু চূড়ান্ত হলেই তবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত