ঘরে বসেই ঘরের ইফতার

আপডেট : ১০ মে ২০২০, ০৫:০৬ এএম

করোনাভাইরাসের কারণে বাহারি ইফতারি সুলভ নয়। ঘরে বসেই বানান মুখরোচক নানা স্বাদের ইফতারি। রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী মারজানা তাবাসসুম অন্যা

ঠাণ্ডাই তরমুজের

উপকরণ

তরমুজের টুকরো ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি সিকি কাপ, লবণ আধা চা চামচ, বরফ কুচি ২ টেবিল চামচ।

তৈরির পদ্ধতি

১. তরমুজের সাথে সব উপকরণ একসাথে দিয়ে  ব্লে­ন্ডারে ব্লে­ন্ড করে নিন।

২. এরপর ছেঁকে গ্ল­াসে ঢেলে উপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

সবজি ডোনাট

উপকরণ

সিদ্ধ আলু ৫টা, গাজর মিহি কুচি আধা কাপ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, পনির আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, পাউরুটির গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, লবণ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, চাট মশলা ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, ডিম ১টি, ব্রেড ক্রাম আধা কাপ, তেল আধা কাপ।

তৈরির পদ্ধতি

১. আলু ম্যাশ করে এর মধ্যে পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন, মরিচের গুঁড়া, ঢাকাই পনির, লবণ, চাট মশলা, পাউরুটির গুঁড়া ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন।

২. মাখানো মিশ্রণ দিয়ে ছোট ছোট ডোনাট বানান।

৩. বানানো ডোনাট ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

পাউরুটির পাকোড়া

উপকরণ

পাউরুটি ৪ পিস, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি

২ চা চামচ, মটরশুঁটি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চাট মশলা আধা চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবন আধা চা চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, তেল আধা কাপ।

তৈরির পদ্ধতি

১. পাউরুটি ছোট ছোট করে কেটে এর মধ্যে পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, ক্যাপসিকাম, ধনেপাতা, মটরশুঁটি, চাট মশলা, টমেটো সস ও লবণ দিয়ে মেখে নিন।

২. মাখানো মিশ্রণের সাথে ডিম, ময়দা ও চালের গুঁড়া দিয়ে আবারও মাখুন।

৩. এবার বলের আকার বানিয়ে ডুবো তেলে ভেজে নিন এবং পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত