তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালত পরিচালনার অধ্যাদেশ প্রকাশ

আপডেট : ১০ মে ২০২০, ০৩:৫১ পিএম

তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাক্ষরিত অধ্যাদেশটি প্রকাশ করা হয়েছে।

এক তথ্য বিবরণীতে একথা জানিয়ে বলা হয়, অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বৃহস্পতিবার ৭ মে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর অধ্যাদেশটি আজ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত