করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে ‘নগদ’

আপডেট : ১১ মে ২০২০, ১২:৫৬ এএম

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গতকাল রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এ ক্ষুদ্র অনুদান গ্রহণ করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি

কৃতজ্ঞ। করোনা মোকাবিলায় যেকোনো প্রয়োজনে প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশনা পালন করতে আমরা সবসময় প্রস্তুত। আমরা বিশ্বাস করি মানুষ বাঁচলে দেশ বাঁচবে।’

করোনা দুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে ‘নগদ’। উপকারভোগীদের এ টাকা উত্তোলনে কোনো টাকা খরচ করতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত