ইউনিয়ন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা করোনা মহামারীর কারণে দেশব্যাপী চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য এবং করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে তাদের এক দিনের মূল বেতন অনুদান হিসেবে দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘এমন কঠিন মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা ভাগ্যবান। প্রথম সারির যোদ্ধা হিসেবে ব্যাংকারদের দেশের প্রতি দায়িত্ব অনেক।’ এছাড়াও তিনি ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ধন্যবাদ দেন মানবিক ও দায়িত্বপূর্ণ সহযোগিতার জন্য। বিজ্ঞপ্তি।
×
