ভারতের প্রবৃদ্ধি শূন্য হতে পারে

আপডেট : ১১ মে ২০২০, ১২:৫৮ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলতি অর্থবছর (এপ্রিল ’২০-মার্চ ’২১) ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কোনোরকম প্রবৃদ্ধি নাও হতে পারে। অর্থাৎ এ অর্থবছর দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে শূন্য শতাংশ। রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ঋণমান নির্ণয়কারী আন্তর্জাতিক সংস্থা মুডির বিশ্লেষকরা এমন আভাস দিয়েছেন। তবে পরের অর্থবছর ভারতের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা। তখন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। মুডি জানায়, চলতি অর্থবছর ভারতের বাজেট ঘাটতি বেড়ে সাড়ে ৫ শতাংশে উন্নীত হতে পারে। চলতি বাজেটে ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল সাড়ে ৩ শতাংশ। মুডির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রভাবে একদিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা একেবারেই কমে গেছে, অন্যদিকে বাজেট ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত