করোনা মোকাবিলায় ভ্যাট তিনগুণ বাড়াল সৌদি

আপডেট : ১২ মে ২০২০, ১২:১৪ এএম

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সচল রাখতে বিশেষ নাগরিকদের চলমান ভাতা স্থগিত করার পাশাপাশি মূল্য সংযোজন কর (মূসক) হার তিনগুণ বাড়িয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়, ১ জুন থেকে জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত হবে। সে সঙ্গে ১ জুলাই থেকে মূসকের হার ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হবে।

গৃহস্থালি গ্যাসের দাম বৃদ্ধি ও মূসক চালুর কারণে বাড়তি ব্যয়ের বোঝা কমাতে সরকারি কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত ও শিক্ষার্থীদের জন্য ২০১৮ সালের জানুয়ারিতে বিশেষ এ ভাতা চালু করেছিলেন সৌদি বাদশাহ সালমান। এর আওতায় দুই ক্যাটাগরিতে প্রতি মাসে ১ হাজার ও ৫০০ রিয়াল করে পেতেন এসব নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত