রাজধানীর মিরপুরে একটি ভবনের প্রহরী তুহিনের বিরুদ্ধে এক শিশুকে (৭) যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় গতকাল সোমবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
শিশুর মায়ের অভিযোগ, তার স্বামী রাজমিস্ত্রি। মিরপুর ১২ নম্বর এলাকার একটি বাড়িতে সাবলেট থাকেন। তুহিন নামে ওই ভবনের প্রহরী তাকে বাসাটি পেতে সাহায্য করে। এ সম্পর্কের সূত্র ধরে সে দুই সন্তানকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নেয়। সাত-আট দিন আগে তুহিন ভয় দেখিয়ে তার মেয়েকে যৌন নিপীড়ন করে।
