ভার্চুয়াল আদালত

কার্যক্রমে অংশ নেবেন না যশোরের আইনজীবীরা

আপডেট : ১২ মে ২০২০, ০২:১৮ এএম

যশোরে ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নেবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির ১ নম্বর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, যশোরের ৯৯ ভাগ আইনজীবীই ভার্চুয়াল আদালত সম্পর্কে অবগত নন। বারের এমনও আইনজীবী আছেন, যারা বাটন মোবাইল ফোনসেটও ভালোভাবে চালাতে পারেন না। সেখানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট এবং ইন্টারনেট ব্যবহার তো তাদের কাছে স্বপ্নের ব্যাপার। তবে তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়টি নিয়ে আইনজীবীদের অনেক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর বলেন, তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। কারণ সমিতির সদস্যরা এসব বিষয়ে অনভিজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত