অভিনেত্রী হিসেবে চাঁদনী বেশি পরিচিত হলেও নাচ, গান ও আবৃত্তিতেও তিনি পারদর্শী। অনেকদিন নাটকে অনিয়মিত এই তারকার সময় কাটছে নাচকে ঘিরে কাটছে। এবার সময় দিলেন গানে।
নতুন এই গানের আলাদা গুরুত্ব আছে চাঁদনীর কাছে। কারণ, গানটি যে তার মায়ের লেখা।
এর আগে গানে পাওয়া গেলেও এটি হবে চাঁদনীর এককভাবে গাওয়া প্রথম মৌলিক গান। ফাতেমা বেগমের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করছেন ‘রক চাইল্ড’ ব্যান্ডের ফারহান আহমেদ।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে চাঁদনী বলেন, “আমরা গানটির কথা ও সুরের কাজ শেষ করেছি। কণ্ঠ দিবো কয়েক দিনের মধ্যেই।”
সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন চাঁদনী। সেখানে নিজের নাচ ও বিভিন্ন বিনোদনমূলক ভিডিও আপলোড করবেন তিনি। গানটিও প্রকাশ হবে এই চ্যানেলে।
