পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে কাগজপত্র ছাড়াই প্রণোদনার অর্থ প্রাপককে দিতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার যে সময়সীমা ছিল তা শিথিল করা হয়েছে।
মঙ্গলবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেয়।
আগে নিয়ম অনুযায়ী দেড় হাজার মার্কিন ডলার অথবা ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
তবে নতুন নীতিমালায় কাগজপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে ২ মাস করা হয়েছে। এই সুযোগ আগামী ১ জুলাই থেকে কার্যকর হয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির জন্য এই অর্থবছর (২০১৯-২০) থেকে রেমিটেন্সের জন্য ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। গেল জুলাই থেকে যা কার্যকর হয়।
