৪ জুলাই জার্মান কাপ ফাইনাল

আপডেট : ১৩ মে ২০২০, ০১:২৫ এএম

বুন্দেসলিগা ফের শুরু হচ্ছে ১৬ মে, শনিবার। এবার জার্মান ফুটবল ফেডারেশন জানালো স্থগিত জার্মান কাপের নতুন সূচির খবর। জুলাইয়ের ৪ তারিখ হবে জার্মান কাপের ফাইনাল।  এছাড়া তৃতীয় বিভাগ ফুটবল এবং নারী বুন্দেসলিগা চালু করার জন্যও সবুজ সংকেত দিয়েছে কর্র্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত হওয়ার আগে জার্মান কাপের সেমিফাইনাল বাকি ছিল। নতুন সূচি অনুযায়ী বায়ার্ন মিউনিখ-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং সারব্রুকেন-বায়ার লেভারকুসেন সেমি দুটি হবে জুনের ৯ ও ১০ জুন। আর ফাইনাল ৪ জুলাই। স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় বিভাগ লিগ শুরু হতে পারে ২৬-২৭ মে’র দিকে।

তবে নারী বুন্দেসলিগা কবে থেকে শুরু হবে তা নির্ধারিত হয়নি এখনো। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কারণ জার্মানি সরকার ৩১ আগস্ট পর্যন্ত মাঠে দর্শক নিষিদ্ধ করেছে। জার্মান ফুটবলের প্রেসিডেন্ট ফ্রিটজ কেলার বলেন, ‘আমি আগেই আশাবাদী ছিলাম যে কর্র্তৃপক্ষ দ্রুতই আমাদের জার্মান কাপ, নারী বুন্দেসলিগা এবং তৃতীয় বিভাগের অনুমতিও দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত