নবম-দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১৩ মে ২০২০, ০৬:৫৬ এএম

সৃজনশীল ও জ্ঞানমূলক

২৯. কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে ‘তমদ্দুন মজলিশ’ গড়ে উঠেছিল?

উত্তর : সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

৩০. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর : মাহবুব-উল-আলম চৌধুরী।

৩১. ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি কে রচনা করেন?

উত্তর : আব্দুল লতিফ।

৩২. তমদ্দুন মজলিশ কখন গঠিত হয়?

উত্তর : ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।

৩৩. কত সালে প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল।

৩৪. কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়?

উত্তর : মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায়।

৩৫. কখন মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়?

উত্তর : মুজিবনগর সরকার গঠনের পর।

৩৬. মুজিবনগর সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন?

উত্তর : ক্যাপ্টেন মনসুর আলী।

৩৭. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : তাজউদ্দীন আহমদ।

৩৮. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

উত্তর : এ এইচ এম কামরুজ্জামান।

৩৯. অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা না যাওয়ার কারণ কী?

উত্তর : এদের অবস্থান ১৮০ ডিগ্রি দ্রাঘিমায় নয়।

৪০. পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়াকে বলে।

উত্তর : শারদ বিষুব।

৪১. বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয় কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে?

উত্তর : ৯০ ডিগ্রি পূর্ব।

৪২. যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কী বলে?

উত্তর : অনুসূর।

৪৩. মূল মধ্যরেখার মান কত?

উত্তর : ০ ডিগ্রি

৪৪. নিরক্ষরেখার অপর নাম কী?

উত্তর : বিষুবরেখা।

৪৫. নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে?

উত্তর : উত্তর ও দক্ষিণ গোলার্ধ।

৪৬. সৌরবছর গণনা করা হয় কত দিনে?

উত্তর : ৩৬৫ দিনে।

৪৭. অক্ষাংশ পরিমাপের একককে কী বলে?

উত্তর : ডিগ্রি।

৪৮. কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে পৃথিবীর যেকোনো স্থানের অক্ষাংশ নিরূপণ করা যায়?

উত্তর : সেক্সট্যান্ট যন্ত্র।

৪৯. দ্রাঘিমারেখার বিকল্প নাম কী?

উত্তর : মধ্যরেখা।

৫০. পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব-পশ্চিমে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় সেটি কী নামে পরিচিত?

উত্তর : অক্ষরেখা

৫১. এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?

উত্তর : ৪ মিনিট।

৫২. নিজ কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত দিন লাগে?

উত্তর : ২৭ দিন।

৫৩. উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত কোনটি?

উত্তর : ২১ জুন।

৫৪. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় কবে?

উত্তর : ২২ ডিসেম্বর।

৫৫. সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?

উত্তর : ৪৯টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত