বাড়িতেই তৈরি করুন কাঁচা আমের জেলি

আপডেট : ১৩ মে ২০২০, ১০:০১ এএম

বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আমের জেলি। কম খরচে খুব দ্রুত বানাতে পারেন এই জেলি।

উপকরণ: কাঁচা আম ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, শুকনো লঙ্কা ৩টি (বীজ বের করে নেবেন), কিশমিশ ২ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো।

পদ্ধতি:  আম কুরে নিয়ে অল্প লবণ মাখিয়ে রাখুন। কিছুক্ষণ পর পানি নিঙড়ে নিন। এতে টকভাব অনেকটা কেটে যাবে।

এবার মাইক্রোওভেনের পাত্রে চিনি এবং আধা কাপ পানি ফুটিয়ে রস করে নিন। সেই চিনির রসে কুরানো আম, লঙ্কা, আদা ও কিশমিশ দিয়ে আরও ৪ মিনিট ওভেনে রেখে দিন। নামিয়ে চামচ বা হাতা দিয়ে একটু নেড়ে নেবেন। তাহলেই তৈরি আপনার আমের জেলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত